• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

দেশের ৬ ইসলামী ব্যাংকের নিয়োগ-ছাঁটাই নিয়ে তদন্তে বাংলাদেশ ব্যাংক

বাণিজ্য, দেশ টিভি
  ০৪ মে ২০২৬, ০৭:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের শরিয়াহভিত্তিক ৬টি ব্যাংকে গত কয়েক বছরে হওয়া নিয়োগ এবং সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত কি না, তা তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রক্রিয়ার বিস্তারিত পর্যালোচনা করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ইসলামী ধারার ব্যাংকে অনিয়মিত নিয়োগের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, জাল সনদ, বক্সভিত্তিক জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই বিপুলসংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছিল।

এসব অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অনেককে চাকরিচ্যুত করে। তবে নিয়োগ ও ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কি না, তা যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে তদন্ত শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শক দল এরই মধ্যে কাজ শুরু করেছে। তারা যাচাই করছে নিয়োগের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়েছিল কি না এবং প্রার্থীদের শিক্ষাগত সনদ যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না।

তদন্তাধীন ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

এদিকে, চাকরিচ্যুত কর্মীদের একটি অংশ গত ১৯ এপ্রিল ঢাকায় জড়ো হয়ে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। একই দিন পাল্টা কর্মসূচি পালন করে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ নামের আরেক পক্ষ।

পরিস্থিতি বিবেচনায় বিষয়টি তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, তদন্ত দল প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে এ প্রতিবেদন আদালতেও উপস্থাপন করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার আগে ২০১৬ সালের শেষে ইসলামী ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১১ হাজার জন নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে প্রায় ৮ হাজার ৩৪০ জনকে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

গত বছরের ২৭ সেপ্টেম্বর এসব নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ হাজার ৩৮৫ জনের জন্য বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে নেওয়া ওই পরীক্ষায় অংশ নেন মাত্র ৪১৪ জন। বাকি যারা অংশ নেননি, তাদের প্রথমে ওএসডি করা হয় এবং পরে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছে। আদালত বাংলাদেশ ব্যাংককে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। পরে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নিয়োগ ও চাকরি বহাল বা বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব এখতিয়ারভুক্ত।

কে

  • ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী
কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী
অনেক দলের ব্যাংকও আছে, বিএনপির তো কোনো ব্যাংক নেই: অর্থমন্ত্রী
অনেক দলের ব্যাংকও আছে, বিএনপির তো কোনো ব্যাংক নেই: অর্থমন্ত্রী
এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মালিকের টাকা ছিনতাই
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মালিকের টাকা ছিনতাই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।